জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ এএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অপরিসীম। সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে এক বিশেষ গেস্ট লেকচারে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কৌশলগত স্থিতিশীলতার সাথে এটি নিবিড়ভাবে যুক্ত।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সুরক্ষা ও সার্বিক সার্বভৌমত্ব নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ সমাজকে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ স্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রগতিতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে  ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অত্যন্ত সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় যেভাবে নিজেদের নিবেদিত করেছিলেন, তা ছিল অসামান্য বীরত্বের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে ব্র্যাক ইউনিভার্সিটির তরুণদের এই আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ২৪-এর জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনে ও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনতে ঐতিহাসিক শক্তি জুগিয়েছিল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে তরুণরাই আগামী দিনে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। লেকচার শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের নানা গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে, প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য সামাজিক...
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর