দামেস্কে আসাদের সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৫:১৯ পিএম

দামেস্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ২০১১ সালে বিক্ষোভকারীদের উপর আসাদের মারাত্মক দমন-পীড়নের পর সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে সৌদি আরবের একজন শীর্ষ কূটনীতিকের প্রথম দামেস্ক সফর এটি। 

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে সিরিয়ার সংঘাতের রাজনৈতিক সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে, যা এর আরব পরিচয় রক্ষা করবে এবং এটিকে ‘তার আরব পরিবেশে’ ফিরিয়ে দেবে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সৌদি আরবের ‘উন্মুক্ত ও বাস্তবসম্মত নীতি’ এই অঞ্চলকে উপকৃত করেছে বলে মন্তব্য করেছে আসাদ।

তবে আগামী মাসে রিয়াদের আয়োজনে আরব লীগের শীর্ষ সম্মেলনের কথা কোথাও উল্লেখ করা হয়নি। 

এর আগে শুক্রবার উপসাগরীয় আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এবং মিশর, ইরাক ও জর্ডান থেকে তাদের সমকক্ষরা সৌদি আরবে একটি বৈঠকে সিরিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন। কিন্তু তারা কোনও চুক্তিতে পৌঁছাতে পারেননি। 

২০১১ সালে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের পর, আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয় এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিতে শুরু করে।

আসাদ, তার প্রধান মিত্র ইরান এবং রাশিয়ার সহায়তায় পরে সিরিয়ার অনেক অংশের উপর নিয়ন্ত্রণ ফিরে পান। সৌদি আরব সাম্প্রতিক মাসগুলোতে বলেছে, তাকে বিচ্ছিন্ন করার কৌশল কাজ করছে না।

তবে দুই পক্ষই কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়েছে এবং বিন ফারহান আসাদকে আরব লীগের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে দামেস্কে যাবেন বলে শোনা যাচ্ছিলো।

যদিও সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশও দামেস্কের সাথে সম্পর্ক সংশোধন করেছে, কাতারের মতো অন্যরা বিরোধের রাজনৈতিক সমাধানের অনুপস্থিতিতে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার বিরোধিতা করেছে।

আরও পড়ুন: স্ত্রীর ব্যবসা নিয়ে তদন্তের মুখে ঋষি সুনাক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, যিনি সম্প্রতি সৌদি আরব, আলজেরিয়া এবং তিউনিসিয়া সফর করেছেন, বলেছেন যে তার দেশের আরব লীগে ফিরে আসা ‘দ্বিপাক্ষিক সম্পর্ক সংশোধনের আগে প্রায় অসম্ভব’।

রিয়াদ এবং দামেস্কের মধ্যে সম্পর্কের বরফ গলা একটি বিস্তৃত প্রবণতার অংশ, যা সৌদি আরব এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর লক্ষ্যে সম্পর্ক পুনরুদ্ধার করতে অনুপ্রাণিত করেছে। 


একাত্তর/এসজে

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর