স্ত্রীর ব্যবসা নিয়ে তদন্তের মুখে ঋষি সুনাক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:১৭ পিএম

সেবা খাতের বিশৃঙ্খলা এবং ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকটের কারণে আগেই সমালোচনার মুখে পড়েছিল ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এবার স্ত্রী অক্ষতা মূর্তির ব্যবসায়িক স্বার্থ নিয়ে পার্লামেন্টের তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটিশ পার্লামেন্টের কমিশনার ফর স্ট্যান্ডার্ডস গত ১৩ এপ্রিল থেকে এ নিয়ে তদন্ত শুরু করেছে।

আল-জাজিরা বলছে, একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারত্ব নিয়েই মূলত এ তদন্ত শুরু হয়েছে।

সুনাক ওই কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্বে কথা ঠিকমত ঘোষণা করেছিলেন কিনা এবং সরকারের ঘোষিত নতুন বাজেট নীতিতে তার স্ত্রী ব্যবসায়িক সুবিধা পাচ্ছেন কিনা এসবই খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারত্বের বিষয়টি নিয়ে স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।

উল্লেখ্য, অক্ষতা মূর্তির কোরু কিডস-এ শেয়ার রয়েছে, যা একটি সরকারি ওয়েবসাইটে এই ধরনের ছয়টি সংস্থার সাথে তালিকাভুক্ত রয়েছে।

আরও পড়ুন: খুন হওয়ার আগে আদ্যিত্যনাথের জন্য গোপন চিঠি রেখে যান আতিক

মূলত শিশুদের নিয়ে কাজ করে থাকে এই সংস্থাটি। গত মাসে বাজেট পেশ করার সময়ে এই ধরনের সংস্থাগুলোর জন্য আলাদা প্রকল্প ঘোষণা করেন সুনাক। তারপরেই সুনাকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

এর আগে গত মাসে সুনাককে তার পরিবারের আর্থিক স্বার্থ সম্পর্কে "পরিষ্কার হতে" বলা হয়েছিল। 

এদিকে, তদন্ত শুরু হওয়ার পরেই এক ধাক্কায় ৬১ মিলিয়ন ডলার বা ৬০০ কোটি টাকার সম্পত্তি খুইয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী। মাত্র একদিনের ব্যবধানে বাজারে কমে গেছে ইনফোসিসের মূল্য।


একাত্তর/আরবিএস  

তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর