সুদানে নিহত বেড়ে ২৭০, ভেস্তে গেছে যুদ্ধবিরতি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৬:০১ পিএম

সুদানে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধরত সামরিক দলগুলোর গোলাগুলিতে ভেস্তে গেছে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি। দেশটিতে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরব টেলিভিশন নিউজ চ্যানেলের লাইভ ফিডের পটভূমিতে রাজধানী খার্তুমে উচ্চশব্দে গুলিবর্ষণ শুরু হয় সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর।

খার্তুমের উপরে আকাশে যুদ্ধবিমান গর্জন করছিল বলে জানিয়ে রয়টার্সের একজন প্রতিবেদক বলেন, যুদ্ধবিরতি হওয়ার কিছুক্ষণ পরেই ট্যাঙ্ক থেকে গুলি চালানোর শব্দ শোনা যায়। একজন বাসিন্দা রয়টার্সকে বলেন, তিনি নীলনদের ওপারে ওমদুরমান শহরে বিমান হামলা চালানোর কথা শুনেছেন।

সেনাবাহিনীর সদর দফতর এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে যুদ্ধ আরও ঘনীভূত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

দেশটির সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বিবৃতি জারি করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতিকে সম্মান করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে। সেনাবাহিনীর হাইকমান্ড বলেছে, তারা রাজধানী এবং অন্যান্য অঞ্চলকে নিরাপদ করতে অভিযান চালিয়ে যাবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে একটি সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা এখানে এমন কোনো ইঙ্গিত পাইনি যে যুদ্ধ থামানো হয়েছে।’

সুদানের সামরিক নেতা এবং শাসক পরিষদে তার সহকারীর মধ্যে দ্বন্দ্ব চার দিন আগে শুরু হয়। ইসলামপন্থী স্বৈরশাসক ওমর আল-বশিরের গণবিক্ষোভের পতনের চার বছর পরে বেসামরিক গণতন্ত্রে রূপান্তরের জন্য আন্তর্জাতিকভাবে সমর্থিত একটি পরিকল্পনাকে লাইনচ্যুত করে দেয় এটি। 

আরও পড়ুন: দামেস্কে আসাদের সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এই লড়াইকে জাতিসংঘ একটি মানবিক বিপর্যয় বলে বর্ণনা করেছে, যার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তার তিন কর্মী নিহত হওয়ার পর সুদানে তাদের কার্যক্রম স্থগিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মঙ্গলবার তিনি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো উভয়কে টেলিফোন করে ‘সুদানিদের নিরাপদে পরিবারের সাথে পুনরায় মিলিত হতে দেওয়ার জন্য’ যুদ্ধবিরতির আবেদন করেছেন। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় ও যুগান্তকারী মোড় দেখল বিশ্ববাসী। নির্ধারিত সময়ের দুই দিন আগেই আকস্মিকভাবে গতকাল বুধবার ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে এক ঐতিহাসিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর