ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত এক

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মো. জামাল মিয়া (৪৫) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যায় উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিষয়টি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান আছে। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় তারা খাস জমিটি দখলে নিতে যায়। এ সময় উভয় পক্ষ সরকারি জায়গা নিজেদের বলে দাবি করে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন: নেত্রকোনায় দুই বাইকের সংঘর্ষে তিন কিশোর নিহত

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মরম মিয়া, বিলকিস বেগম, মারাজ মিয়া, মনোয়ারা বেগম, সাগর মিয়া, জুরু মিয়া, সারু মিয়া, উজ্জ্বল মিয়া, সাগর মিয়া, রমজান মিয়া, জিলু মিয়া, জানু মিয়া, রাজিব মিয়া, ইদ্রিস মিয়া, শফিক মিয়ার নাম জানা গেছে। 

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লা সরকার জানান, সরকারি খাস জমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


একাত্তর/আরবিএস  

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর