পদ্মায় জেলের জালে ৩২ কেজির বাগাইড় মাছ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাইড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়ায় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়েছে।

জেলে জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান তিনি। রাতে কোন মাছ না ধরা পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির করার জন্য দৌলতদিয়ায় রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। 

আরও পড়ুন: সমুদ্রস্নানে নেমে সন্তানকে বাঁচাতে গিয়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাগাইড় মাছটি উন্মুক্ত নিলামে এক হাজার ৩০০ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন তিনি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দিবেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর