৯ কোটি টাকা গ্যাস বিল বাকি, শিল্প কারখানার সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৩:৩৪ পিএম

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার গ্যাস বিল ৯ কোটি টাকা বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়ার বি-ব্রাদার্স নামের ওই শিল্প কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

image


তিতাসের সোনারগাঁ বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান জানান, রূপসী এলাকায় অবস্থিত বি-ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কাছে ১৪ মাসের  ৯ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৫৭৮ টাকা বকেয়া বিল ছিল। বকেয়া পরিশোধের জন্য বহুবার নোটিশ করা পরও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। তাই কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

আরও পড়ুন: আইসের সবচেয়ে বড় চালান জব্দ করল বিজিবি

কারখানার মালিক বকেয়া পরিশোধ করে আবেদন করলে সংযোগ আবারও চালু করা হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর