গাজীপুরে মাকেও প্রার্থী করলেন জাহাঙ্গীর

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০:৩৫ পিএম

আবার ফিরে এলো ১০ বছর আগের সেই ভোট চিত্র। নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে চ্যালেঞ্জ জানিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন মেয়র থেকে বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর। তার মা জায়েদা খাতুনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। 

এদিন বিকেলে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। আর তার মায়ের পক্ষে জমা দেন প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ লোকজন। 

মনোনয়নপত্র জমা দেয়ার পর ‘নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন’ বলে মন্তব্য করেন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলম। 

জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তার শ্রদ্ধার জায়গা। বাংলাদেশ আওয়ামী লীগও তার শ্রদ্ধার জায়গা এবং নৌকাও তার একটা শ্রদ্ধার জায়গা। কিন্তু তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ব্যক্তির বিরুদ্ধে, যে ব্যক্তি এই শহরকে (গাজীপুর) ধ্বংস করে দিয়েছে। তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 

এসময় তার মাও তাকে এই শহর রক্ষা করার জন্য যা যা করা দরকার, তা তাকে করতে বলেছেন বলেও জানান জাহাঙ্গীর। 

এক দশক আগে ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম ভোটে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আজমত উল্লা খান। তখন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়ে যান জাহাঙ্গীর। 

দলের নির্দেশেও ভোট থেকে সরতে রাজি না হয়ে জাহাঙ্গীর কয়েকদিন নিখোঁজ থাকেন। ভোটের আগে গাজীপুরে ফিরে আমজত উল্লাকে সমর্থন দেন।  

তবে ভোটের ব্যালটে জাহাঙ্গীরের নাম থেকেই যায়। সেই নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান নৌকার প্রার্থী আজমত উল্লা। তখন বিভিন্ন মহল থেকে ওই পরাজয়ের জন্য জাহাঙ্গীরকে দায়ী করা হয়েছিল। 

এরপর ২০১৮ সালে আজমত উল্লা খানকে বাদ দিয়ে নৌকা প্রতীক তুলে দেয়া হয় জাহাঙ্গীরের হাতে। সেই নির্বাচনে জাহাঙ্গীর জিতে মেয়র পদে বসলেও সুস্থিরভাবে চলতে পারেন নি। 

বিতর্ক তার পিছু লেগেই ছিল। ২০২১ সালের নভেম্বরে বেফাঁস মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের থেকে বহিষ্কৃত হন। 

অনিয়ম, দুর্নীতির নানা দায়ে মেয়র পদও খোয়ান জাহাঙ্গীর। এরপর দলে ভেড়ার জন্য নানা চেষ্টা-তদবির চালানোর পর অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। 

ভোটের তফসিল ঘোষণার পর গত ১৫ই এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুরসহ পাঁচ সিটিতে নৌকার প্রার্থী ঘোষণা করে। 

জাহাঙ্গীরকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় টঙ্গী পৌরসভার সাবেক মেয়রে প্রবীণ নেতা আজমত উল্লা খানকে।    

গাজীপুরে প্রার্থী হলেন যারা

আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন ১২ জন। 

এদের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান; জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন। 

আরও পড়ুন: বাকশালে যোগ দিয়ে পক্ষে কলম ধরেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

ঢাকা সিটি লাগোয়া গাজীপুর সিটি করপোরেশন ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। 

তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাছেই হবে রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। ভোট হবে ২৫ মে।


একাত্তর/আরবি 

ব্যক্তিগত গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত হয়ে বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম তালুকদার হাসপাতালে ভর্তি হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের একটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নোঙ্গরের ওই অফিস পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
খুলনা সিটি নির্বাচনে প্রচারে নেমে একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে জড়িয়েছেন প্রার্থীরা। এখন পর্যন্ত মেয়র পদের কর্মী-সমর্থকরা কোন ধরনের সংঘাতে না জড়ালেও ১৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বাড়ছে উত্তেজনা।...
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৩৩ কেন্দ্রের ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৫ ভোটের। দেশের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর