লা লিগায় রাতে মাঠে নামছে বার্সা ও রিয়াল

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১১:০৪ এএম

লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হোম ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতালানদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। রাত সাড়ে ১০টায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলমেরিয়া।

লা লিগা শিরোপা হাতছাড়া হলেও লস ব্লাঙ্কোদের সামনে সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ জেতার। এছাড়া, ওসাসুনার বিপক্ষে জিততে পারলেই কোপা দেল রে শিরোপা ঘরে তুলবে রিয়াল। যদিও লা লিগায় সময়টা ভালো যাচ্ছেনা তাদের। শেষ ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে আনচেলত্তির দল। 

তবে স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন কারিম বেনজেমা, থিবো কোর্তোয়া ও এডেন হ্যাজার্ড। এদিকে, আলমেরিয়ার বিপক্ষে ১৩ বারের দেখায় ১০ জয় রিয়ালের। একটি জিতেছে আলমেরিয়া।

অন্যদিকে, লা লিগা শিরোপা জয় কাতালানদের কাছে এখন সময়ের ব্যাপার। ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে দারুণ ফর্মে থাকলেও আগের ম্যাচে ভায়েকানোর কাছে ২-১ গোলে হেরে যায় বার্সা। 

আরও পড়ুন: রোনালদোর গোলে আল নাসরের বড় জয়

শনিবারের ম্যাচেও পূর্ণশক্তির একাদশ নিয়ে মাঠে নামবে জাভির দল। পরিসংখ্যানে ঢের এগিয়ে বার্সা। বেতিসের বিপক্ষে ৫৪ বারের দেখায় ৩৫ জয় কাতালানদের। ১০টি জিতেছে বেতিস।


একাত্তর/এসজে

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলে এ যেন এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ভূমিকম্প! বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তে। কিন্তু দল ঘোষণার পরপরই পুরো স্পেনে...
নারী চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ফাইনালে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী লিওঁকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে আবারও ইউরোপীয় ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। ওসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই...
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়া কাঁপানো লামিন ইয়ামালকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের এই বিস্ময় বালককে ইতিমধ্যেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে...
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর