মেহেরপুরে প্রবাসী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০১:২৮ পিএম

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সৌদি প্রবাসী শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। 

শনিবার রাতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, গ্রেপ্তার এনামুল হক খোকনের (৪০) বাড়ি সদর উপজেলার রায়পুর গ্রামে। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন: বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বরসহ তিনজনের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রায়পুর হাতিকাটা মাঠের মধ্যে নিজ জমিতে কাজ করা অবস্থায় শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।


একাত্তর/এসজে

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর