অ্যাক্টিভিস্টদের ওপর হামলায় শীর্ষে ভারত-ব্রাজিল-মেক্সিকো

আপডেট : ০৩ মে ২০২৩, ০৪:২১ পিএম

মানবাধিকার এবং শ্রম আন্দোলন কর্মীদের (অ্যাক্টিভিস্ট) জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল, ভারত, কম্বোডিয়া এবং ফিলিপাইন। বুধবার যুক্তরাজ্যভিত্তিক ব্যবসা ও মানবাধিকার সংস্থান কেন্দ্রের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে শ্রম আন্দোলন কর্মীদের বিরুদ্ধে ৬৩টি রেকর্ডকৃত হামলার মধ্যদিয়ে ব্রাজিল সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যেখানে ৫৪টি এবং তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে ৪৪টি হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ায় গেলো বছর ৪০টি হামলা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ফিলিপাইন এবং হন্ডুরাসে যথাক্রমে ৩২ এবং ৩১টি হামলা হয়েছে। এছাড়া বেলারুশ, পেরু, কলম্বিয়া এবং উগান্ডায় ১৭ থেকে ২৮টি হামলা হয়েছে।

বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বলেছে, বিশ্বব্যাপী রেকর্ড করা ৫৫০টিরও বেশি হামলার ৭৫ শতাংশ ভূমি, জলবায়ু বা পরিবেশগত অধিকার রক্ষাকারী লোকদের সাথে যুক্ত এবং এক-পঞ্চমাংশ হামলা হয়েছে আদিবাসী কর্মীদের বিরুদ্ধে। এক্ষেত্রে খনি শিল্প সবচেয়ে বিপজ্জনক, যেখানে প্রায় ৩০ শতাংশ হামলা হয়েছে।

image


এসব হামলায় অপরাধীদের শনাক্ত করা কঠিন বলে মনে করে বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার। ২৩৫টি ঘটনা বা ৪৩ শতাংশ হামলার সাথে বহুজাতিক কোম্পানি বা তাদের সহযোগী সংস্থার সরাসরি যোগসূত্র রয়েছে। 

এদিকে ভারতে ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যক বহুজাতিক কোম্পানি নানা ধরণের হামলার সাথে যুক্ত ছিল। কোম্পানিগুলোর মধ্যে ভারতের অন্যতম শীর্ষ ইস্পাত এবং কয়লা প্রস্তুতকারক জেএসডাব্লিউ স্টিল অন্তর্ভুক্ত। পূর্ব রাজ্য ওড়িশায় কোম্পানিটির একটি ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ২০১৮ সাল থেকে বিরোধিতা করে আসছে।

কর্মীরা বলেছেন যে, প্রকল্পটি এলাকার পরিবেশ এবং বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং সুপারি লতা চাষের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলোকে স্থানচ্যুত করবে।

image


ওড়িশায় প্রতিবাদকারী গ্রামবাসীরা "কঠোর পুলিশি দমন-পীড়নের" সম্মুখীন হয়েছে যার ফলে এক হাজারেরও বেশি বাসিন্দা এবং কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে নাম উল্লেখ করা অন্য কোম্পানিগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ওটারলো বিজনেস কর্প, ফরাসি তেল কোম্পানি টোটালএনার্জিস, হন্ডুরাসভিত্তিক খনি কোম্পানি ইনভারসিওনেস লস পিনারেস এবং কম্বোডিয়াভিত্তিক গেমিং কোম্পানি নাগাওয়ার্ল্ড।

আল-জাজিরা বলছে, এসব কোম্পানির কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।  

image

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে জার্মানি, ক্রেমলিনের হুঁশিয়ারি

অলাভজনক সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টেন ডবসন বলেন, অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে হামলা দেখায় যে বিশ্বব্যাপী সরকারগুলো মানবাধিকার রক্ষায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষতিকারক ব্যবসায়িক নীতি নিয়ে কথা বলার জন্য মানুষ ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 

 

একাত্তর/আরবিএস  

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর