দাবানল ও বন্যায় ঘরছাড়া হাজারো কানাডীয়

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:৫৯ পিএম

একদিকে এক সপ্তাহ ধরে রেকর্ড তাপমাত্রা ও দাবানল, আরেকদিকে তুষার গলে ভয়াবহ বন্যা। প্রকৃতির এই বিপরীতমুখী আচরণের কারণে কানাডায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। 

শুক্রবার পর্যন্ত ৭৮টি দাবানলের কারণে দেশটির অ্যালবার্টা প্রদেশ থেকে ১৩ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

এই প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে রয়েছে লিটল রেড রিভার ক্রি নেশন। সেখানে প্রায় দেড় হাজার হেক্টরজুড়ে ফক্স লেক ফায়ারে পুড়ে গেছে ২০টি বাড়ি ও একটি পুলিশ স্টেশন। 

প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালির সাত হাজার মানুষকেও বৃহস্পতিবার গভীর রাতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

অন্যদিকে ব্রিটিশ কলাম্বিয়াতে তুষার গলে নদীর পানি উপচে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। বন্যার কারণে ক্যাশে ক্রিক এবং গ্র্যান্ড ফর্কসসহ প্রদেশের অভ্যন্তরজুড়ে অসংখ্য সম্প্রদায়ে হাইওয়ে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

গত সপ্তাহ পর্যন্ত পশ্চিম কানাডায় একটি শীতল বসন্ত বিরাজ করছিল। তবে মে মাসের শুরুর দিকে তাপমাত্রা গড়ের চেয়ে ১০-১৫ ডিগ্রী সেলসিয়াস বেড়ে যাওয়ায় অসময়ের উচ্চ তাপমাত্রা আগুন এবং বন্যা উভয়ই সৃষ্টি করছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সাথে ব্রিটিশ কলাম্বিয়া সরকার বাসিন্দাদের সপ্তাহান্তে আরও বন্যার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে৷

জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ উষ্ণ তাপমাত্রা তুষার গলনকে ত্বরান্বিত করেছে এবং নদী ও খাঁড়িতে চাপ বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: কঙ্গোতে আকস্মিক বন্যায় ১৭৬ প্রাণহানি

আর তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার ফলে অ্যালবার্টায় দাবানল পরিস্থিতিরও আরও অবনতি হবে বলে সতর্ক করে দিয়েছেন দাবানল বিষয়ক তথ্য ইউনিটের ম্যানেজার ক্রিস্টি টাকার। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গরম আরও বাড়তে চলেছে এবং আমরা দাবানলের চরম আচরণ প্রত্যাশা করছি। একটি অত্যন্ত চ্যালেঞ্জিং দিনের জন্য অগ্নিনির্বাপক কর্মীরা প্রস্তুত রয়েছে। 


একাত্তর/এসজে 

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর