করোনায় ৫ লাখ মৃত্যু দেখলো ব্রাজিল, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আপডেট : ২১ জুন ২০২১, ০৩:১২ পিএম

করোনা মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক লোককে করোনাভাইরাস টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে। এ অবস্থায় পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ বলে অভিহিত করেছে দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ। 

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর এদের মধ্যে পাঁচ লাখ আটশ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে দৈনিক গড়ে দুই হাজার জন করে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

আরও পড়ুন: তিন মাস পর ঢাকা-গাজীপুর ট্রেন চলাচল শুরু

কোভিড-১৯ জনিত মৃত্যুতে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ইতিমধ্যেই শীর্ষে থাকা ব্রাজিলে সংখ্যাটি আরও অনেক উপরে উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিজার সাবেক প্রধান গনজালো ভেচিনা বলেন, শিগগিরই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। যে নতুন ধরনগুলো আসছে সেগুলোর অভিজ্ঞতা হচ্ছে আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের একটি চক্রের দিকে ঠেলে দিতে পারে। 

এদিকে শনিবার দেশটিতে হাজারও ব্রাজিলীয় বোলসোনারোর মহামারী ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। ব্যাপক মৃত্যুর জন্য তারা দেশটির প্রশাসনকে দায়ি করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।

একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর