এশিয়াজুড়ে তাপপ্রবাহ নিয়ে শঙ্কায় জলবায়ু বিশেষজ্ঞরা

আপডেট : ০৯ মে ২০২৩, ০৪:৪৯ পিএম

বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়ার বিভিন্ন অংশে যেভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে, তাতে চলতি ২০২৩ সাল পৃথিবীর উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন জলবায়ু ও আবহওয়াবিদরা।

রোববার ভিয়েতনামের গড় তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

এখনও পর্যন্ত এটাই ভিয়েতনামের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া বিশেষজ্ঞরা দিনের উষ্ণতম সময়ে জনগণকে বাসার ভেতরে থাকতে বলেছেন।

image

প্রতিবেশী দেশ লাওসেও এদিন রেকর্ডভাঙা তাপমাত্রা ছিল। দক্ষিণপূর্ব এয়িশার অপর দেশ ফিলিপাইনে প্রায় প্রতিদিন তাপমাত্রার সূচক ‘বিপজ্জনক’ পর্যায়ে থাকায় স্কুলের সময়ঘণ্টা কমাতে হয়েছে। 

এদিকে, তাপপ্রবাহ থেকে থেকে মুক্তি পাচ্ছেনা ফিলিপাইনের দুই প্রতিবেশী থাইল্যান্ড-মালয়েশিয়াও। গত সপ্তাহে প্রতিদিনই থাইল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চালে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর।

মিয়ানমারের গণমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটির পূর্বের একটি শহরে ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রিপোর্ট করা হয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। 

image

আরও পশ্চিমে, বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৬০ দশকের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। ভারতও বলছে, দেশটির কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় তিন থেকে চার ডিগ্রি বেশি।


একাত্তর/এআর


বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের দেশগুলো বহু টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হয়।  
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
তীব্র তাপপ্রবাহে নাকাল ভারত। গেলো ৭২ ঘণ্টায় দেশটির দিল্লি ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ১৫ জনের মৃত্যু হয়েছে। 
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর