ইমরান সমর্থকদের প্রতি হুঁশিয়ারি শাহবাজের, চলছে গণগ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৩, ০১:২৭ পিএম

ইমরান খানের সমর্থকদের রাষ্ট্রীয় শত্রু অ্যাখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে পাকিস্তানজুড়ে চলা সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি। 

পাকিস্তানি দৈনিক ডন ও ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে চলমান সহিংসতার জন্য ইমরান সমর্থকদের দায়ি করেন শাহবাজ শরিফ। 

ভাষণে শাহবাজ বলেন, পিটিআইয়ের কর্মীরা যে অপরাধ করছে তা ক্ষমার অযোগ্য। 

রাজনীতিতে প্রতিশোধমূলক কর্মকাণ্ড কখনই জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনে না উল্লেখ করে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করা হবে। আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। 

image


এছাড়া সরকারি সম্পত্তির ক্ষতি করাকে "সন্ত্রাসবাদী কাজ" এবং দেশের প্রতি "শত্রুতা" বলে অভিহিত করে তিনি আরও বলেন, দুর্বৃত্তদের অবশ্যই তাদের "রাষ্ট্রবিরোধী কার্যকলাপ" অবিলম্বে বন্ধ করতে হবে এবং পরিণতির জন্য সতর্ক থাকতে হবে। 

 কাউকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শাহবাজ।  

এদিকে বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার শুরু করেছে এবং এখন পর্যন্ত দেশটিতে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। 

image


এর আগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (৯ মে) গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। 

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত আট জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২৯০ জন।

image

আরও পড়ুন: টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদ, পাঞ্জাবসহ পাকিস্তানের অনেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি এর আবেদনের পর ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


একাত্তর/আরবিএস  

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অশান্ত প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সামরিক সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই রক্তক্ষয়ী হামলায় কমপক্ষে ২৪...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর