নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ সাত ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০২৩, ০১:৪৫ পিএম

নোয়াখালী সদরের নোয়ান্নই গ্রামে ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার সরঞ্জাম, অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ।  

এর আগে, রোববার উপজেলার নোয়ান্নই, বিনোদপুর ও চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার সদর উপজেলার দক্ষিণ মহতাপুর গ্রামের মো. মনির হোসেন (৪৫) ও তার  স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই গ্রামের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), মো. জাবেদ (৩৮) ও জামালপুর গ্রামের মো. কামাল (৪৫)।  

পুলিশ জানায়, ডাকাত সর্দার মনিরকে গ্রেপ্তারের সময় ডাকাতদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও ডাকাতির মালামাল তার হেফাজতে রয়েছে। মালামালগুলো তার বসতঘরের ড্রামের ভিতর রয়েছে বলে জানালেও তার ভাষ্যমতে অস্ত্র ও মালামাল পাওয়া যায়নি। একপর্যায়ে আসামি জানায় তার স্ত্রী মালামাল সম্পর্কে জানে। 

পুলিশ আরও জানায়, পরবর্তীতে তার স্ত্রী জুলেখা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ডাকাতির অস্ত্র ও মালামাল গুলো তিনি তার পিতার বসতবাড়ির উত্তর পাশে খড়ের গাদার নিচে লুকিয়ে রেখেছেন। তার তথ্য অনুযায়ী, একটি দেশীয় তৈরি পাইপগান, ১২টি কার্তুজ, দুইটি চাপাতি, তিনটি লোহার কোরাবারী, একটি লোহার ছেনি, তিনটি টর্চ লাইট ও চারটি মুখোশ জব্দ করা হয়।  

আরও পড়ুন: হাতিয়া ক্যাম্পে এএসপি ও ওসিকে অবরুদ্ধ করে বিক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটানয় দুইটি মামলা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর