পুতিনের বাবামায়ের কবর ‘অপবিত্র’ করার দায়ে দুই বছরের সাজা

আপডেট : ১২ মে ২০২৩, ০৪:৩২ পিএম

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাবা-মায়ের কবর অপবিত্র করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে এক নারীকে দুই বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। 

বৃহস্পতিবার আদালত সেন্ট পিটার্সবার্গের ইরিনা সিবানেভাকে (৬০) রাজনৈতিক ঘৃণার কারণে পুতিনের বাবামায়ের সমাধিস্থলকে অপবিত্র করার জন্য দোষী সাব্যস্ত করে।

অবসরপ্রাপ্ত ওই নারী বলেন, তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

প্রসিকিউটররা সিবানেভার জন্য তিন বছরের সাজা চেয়েছিলেন। তার বিরুদ্ধে অক্টোবরে সেন্ট পিটার্সবার্গে পুতিন পরিবারের প্লটকে অপবিত্র করার অভিযোগ আনা হয়, যিনি পুতিনের মৃত মা এবং বাবাকে ‘এই পাগলের পিতামাতা’ হিসেবে উল্লেখ করে সেখানে একটি নোট রেখে যান। 

নোটটিতে লেখা ছিল, ‘পুতিনের মৃত্যু হোক, আপনারা একজন দানব এবং খুনিকে লালন-পালন...তাকে আপনাদের সাথে নিয়ে যাওয়ার অনুরোধ করছি, সে অনেক যন্ত্রণা ও সমস্যা সৃষ্টি করছে। পুরো বিশ্ব তার মৃত্যু কামনা করে প্রার্থনা করছে।’

সিবানেভার আইনজীবী বলেছেন, তিনি দোষ স্বীকার করেননি কারণ তিনি কবরটিকে শারীরিকভাবে অপবিত্র করেননি বা তার কর্মের জন্য প্রচার চাননি।

অবসরপ্রাপ্ত সিবানেভাকে প্রাথমিকভাবে গৃহবন্দী করা হয়, অনলাইনে যেতে বাধা দেয়া হয় এবং সেন্ট পিটার্সবার্গের সেরাফিমোভসকোয়ের ওই কবরস্থানে যেতে নিষেধ করা হয়।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সিবানেভা আদালতে বলেন, তিনি ইউক্রেন যুদ্ধের খবর দেখার পর ওই নোটটি লিখেছিলেন। 

আরও পড়ুন: ইমরানের দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন গ্রেপ্তার

তিনি বলেন, ‘খবরটি দেখার পর আমি ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, আমি খুব অসুস্থ বোধ করছিলাম। ভয়টি এতটাই শক্তিশালী ছিল যে আমি এটির সাথে মানিয়ে নিতে পারিনি এবং এটি সম্ভবত আমারই দোষ। নোট লেখার কথা আমার প্রায় মনেই নেই, আমার নিজের লেখার কোনো স্মৃতি নেই। আমি বুঝতে পারি যে আমি আমার আবেগের কাছে আত্মসমর্পণ করেছি এবং একটি অযৌক্তিক কাজ করেছি। আমি দুঃখিত যে আমার কাজগুলি কাউকে আঘাত করতে পারে বা প্রভাবিত করতে পারে।’

এছাড়াও বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক আদালত কের্চ ব্রিজে গত বছরের বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করার জন্য উত্তর-পূর্ব রাশিয়ার কোমির ইতিহাসের শিক্ষক নিকিতা তুশকানভকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর