ঘূর্ণিঝড় মোখা: দুই অঞ্চলে বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

আপডেট : ১২ মে ২০২৩, ১০:৫৫ পিএম

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।

শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/আংশিক চালু থাকতে পারে।

আরও পড়ুন: তিন সমুদ্রবন্দরে আট নম্বর মহাবিপদ সংকেত

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দ্রুততম সময়ে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি।


একাত্তর/আরএ

দেশীয় গ্যাসের উৎপাদন কমার কারণে চারটি এলএনজি কার্গো আমদানির মাধ্যমে ১০০ এমএমসিএফ এবং পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাস থেকে ১৫০ এমএমসিএফসহ মোট ২৫০ এমএমসিএফ গ্যাস শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধির জন্য...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। ঝড়ের তোড়ে সেন্টমার্টিন ও টেকনাফে আশ্রয়কেন্দ্রসহ বহু ঘরবাড়ি ও গাছপালার...
আগামী দুইদিনের মধ্যে গ্যাস ও বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর