ছয় বোর্ডে রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৩ মে ২০২৩, ০৫:৪৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়। 

আগের সময়সূচী অনুযায়ী সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। 

এর আগে, রোববার  চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। 

রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। 

ঘূর্ণিঝড় মোখার আশঙ্কায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত বাড়িয়ে আট নম্বর করা হয়েছে। 

রোববার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেকোনো সময় মোখা বাংলাদেশের উপকূল অংশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এর আগে বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা জারি করা হয়।   

আরও পড়ুন: ‘প্রচণ্ড’ শক্তি নিয়ে ধেয়ে আসছে মোখা 

নির্দেশনায় এসএসসি ও সমমান চলমান থাকায় বোর্ডসমূহেরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন উল্লেখ করে এই বিষয়ে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।


একাত্তর/এসজে

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে সেটির নাম হবে ‘মন্থা’।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর