বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন চিন্তা আমরা করিনা: কাদের

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:৩৯ পিএম

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আমরা (আওয়ামী লীগ) করিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ- মির্জা ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করেনা। দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি মনে করছেন পশ্চিমারা তাকে ও তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সে কারণে ঘনঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন, নালিশ করছেন। নালিশের পর নালিশ, লবিস্ট নিয়োগ করছেন। আওয়ামী লীগের এসব নেই। শেখ হাসিনার কোন লবিস্ট নেই। এখানে ওই যে বিদেশিরা আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে- এমন কোন অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি। 

তিনি আরও বলেন, ক্ষমতায় বসানোর মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। 

এমন মানসিকতা যার, তিনি বিদেশিদের বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন, এটা মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

চিত্রনায়ক ফারুক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক বিশ্বাস, আচরণ ও কর্মকাণ্ডে তিনি এক চুলও তার আদর্শ থেকে নড়েননি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল, পাহাড়ের মতো অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন, জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মাধ্যমে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় পাননি।

আরও পড়ুন: কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশে সরানো দায়িত্বজ্ঞানহীনতা: ফখরুল

চিত্রনায়ক ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র ভালো লেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার জীবনটা ছিল বর্ণিল। একদিকে তিনি ছিলেন ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।


একাত্তর/জো

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর