থাই নির্বাচনে বিরোধী জোটের ঐতিহাসিক জয়

আপডেট : ১৭ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

সেনা-সমর্থিত সরকারকে হারিয়ে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে দেশটির বিরোধী দল উদারপন্থী মুভ ফরোয়ার্ড পার্টি। যাকে ঐতিহাসিক বলছে পর্যবেক্ষকরা।

৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই দলটি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক বিরোধী দল ফেউ থাই পার্টি।

তবে এই দুই দলের কোন দলটি সরকার গঠন করবে, বা উভয় দল মিলে জোট সরকার গঠন করবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

মুভ ফরোয়ার্ড পার্টির নেতা ৪২ বছর বয়সী পিটা লিমজারোনরাত নির্বাচনের ফলকে ‘চাঞ্চল্যকর’ হিসাবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

প্রাথমিক ফলাফলে থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ১৫১টি জিতেছে মুভ ফরোয়ার্ড পার্টি। সরকার গঠনে ফেউ থাই পার্টিসহ সব শরিকদের সমর্থন চেয়েছে তারা।

তবে সরকার গঠন নিয়ে এখনও রয়েছে নানা অনিশ্চয়তা। কারণ, এর আগেও সেনা অভ্যুত্থান কিংবা আদালতের রায়ে নির্বাচনের ফল ছুঁড়ে ফেলার ইতিহাস রয়েছে দেশটিতে।

image


প্রায় এক দশক ধরে থাইল্যান্ডের ক্ষমতায় সেনা সমর্থিত সরকার। তবে এবারের নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করে তরুণদের দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছেন থাইবাসী।

দেশটির জাতীয় নির্বাচনে বিস্ময়কর সাফল্য পেয়েছে মুভ ফরওয়ার্ড পার্টি (এমএফপি)। পার্লামেন্টে নিম্নকক্ষের ৫০০ আসনের ভেতর ১৫১টি নিশ্চিত করেছে দলটি।

আরও পড়ুন: ইমরান খানের জামিন শুনানি ঘিরে পাকিস্তানে উৎকণ্ঠা

আর মাত্র দশটি আসন কম পেয়ে ১৪১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ফেউ থাই পার্টির পায়েটংটার্ন সিনাওয়াত্রা। জোট সরকার গড়তে একমত হয়েছে দুই বিরোধী দল।


একাত্তর/আরএ

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর