চীনা সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করায় জরিমানা

আপডেট : ১৭ মে ২০২৩, ০৫:৪৬ পিএম

চীনের সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করায় দুই মিলিয়ন ডলারেরও বেশি জরিমানা গুণতে হচ্ছে দেশটির একটি কৌতুক দলকে। 

বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কো’র কৌতুক অভিনেতা লি হাওশি কুকুরের আচরণকে সামরিক আচরণের সাথে তুলনা করে ‘জনগণের সেনাবাহিনীকে অপমান করেছে’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কোম্পানি জরিমানা স্বীকার করে লি’র চুক্তি বাতিল করেছে।

শনিবার বেইজিংয়ে একটি স্ট্যান্ডআপ পারফরম্যান্সের সময় আপত্তিকর মন্তব্যটি করা হয়। লি তার দুটি কুকুরের প্রতি ইঙ্গিত করেছিলেন যেগুলো একটি কাঠবিড়ালিকে তাড়া করছিল।

তিনি বলেন, অন্যান্য কুকুর দেখলে আপনার তাদেরকে আদর করতে ইচ্ছে করবে। তবে এই দুটি কুকুর দেখে আমার শুধু মনে পড়েছে...‘জেতার জন্য লড়াই করুন, অনুকরণীয় আচরণ তৈরি করুন’। 

পাঞ্চলাইনটি সেই স্লোগানের অংশ, যা প্রেসিডেন্ট শি ২০১৩ সালে চীনা সামরিক বাহিনীর লক্ষ্য হিসেবে উন্মোচন করেছিলেন।

চীনের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম উইবোতে পোস্ট করা পারফরম্যান্সটির একটি অডিও রেকর্ডিংয়ে শ্রোতাদের কৌতুকটি শুনে হাসতে শোনা যায়।

তবে অনেক ইন্টারনেট ব্যবহারকারী এটি নিয়ে অভিযোগ করেন। বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মঙ্গলবার এ ঘটনার তদন্ত শুরু করেছে।

তারা কোম্পানিটির অবৈধ আয় হিসেবে বিবেচিত এক দশমিক ৩২ মিলিয়ন ইউয়ান বাজেয়াপ্ত করে এবং কোম্পানিটিকে আরও ১৩ দশমিক ৩৫ মিলিয়ন ইউয়ান জরিমানা করে বলে জানায় সিনহুয়া। 

আরও পড়ুন: প্রথমবারের মতো উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

চীনের রাজধানীতে সাংহাই জিয়াওগুয়ের কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর বেইজিং শাখা বলেছে, ‘আমরা কখনই কোনো কোম্পানি বা ব্যক্তিকে চীনের রাজধানীকে মঞ্চ হিসেবে এমনভাবে ব্যবহার করতে দেব না যাতে পিএলএ’র (পিপলস লিবারেশন আর্মি) গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’ 


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর