রাশিয়াকে আরও কোণঠাসা করতে চায় জি-৭

আপডেট : ১৯ মে ২০২৩, ০৪:৫৮ পিএম

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করতে সম্মত হয়ে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি দেশের নেতারা। 

শুক্রবার জাপানের হিরোশিমাতে শীর্ষ সম্মেলনে মিলিত হন জি সেভেন নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহের শেষে সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

নেতৃবৃন্দ একটি যৌথ বিবৃতিতে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান পদক্ষেপগুলোকে আরও বিস্তৃত করা হবে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে পারে এমন যেকোনো রপ্তানি জি সেভেন দেশগুলোজুড়ে নিষিদ্ধ থাকবে।

গ্রুপ অফ সেভেন নেতারা রোববার পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে তাদের অর্থনীতি এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবেলা করা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার মধ্যে শিল্প যন্ত্রপাতি, সরঞ্জাম এবং অন্যান্য প্রযুক্তির রপ্তানি অন্তর্ভুক্ত রয়েছে যা রাশিয়া তার যুদ্ধে ব্যবহার করে। 

তবে রাশিয়া নিষিদ্ধ পণ্য, পরিষেবা বা প্রযুক্তি বিভিন্নভাবে ফাঁকি দিয়ে অন্যান্য দেশের মাধ্যমে ট্রানজিট করে থাকে বলে অভিযোগ করা হয়েছে। 

জার্মান বাণিজ্য তথ্যে দেখা যায়, রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে রপ্তানি সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে, যা সেই প্রতিবেশী রাজ্যগুলো থেকে পণ্যের পুনঃরপ্তানির বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা পুনর্ব্যক্ত করে জি সেভেন ইউক্রেনের জন্য আরও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। 

আরও পড়ুন: চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং ইতালি ইউক্রেন সংঘাতের বিষয়ে কৌশল নিয়ে বিতর্ক করবে বলে আশা করা হচ্ছে, যা শিথিল হওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে হিরোশিমার প্রতিনিধিত্ব করেন। অস্ত্র নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে তিনি শীর্ষ সম্মেলনের জন্য এই শহরটিকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর