বালতির পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মে ২০২৩, ০৬:০৫ পিএম

নওগাঁয় গোসলখানায় রাখা বালতির পানি থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে জেলার মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম ওয়াসিফা আক্তার (২)। সে ওই গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।

শিশুটির পরিবার জানায়, বেলা ১১টার দিকে তাকে খুঁজে পাওয়া ‍যাচ্ছিলো না। এক পর্যায়ে গোসলখানার রাখা পানির বালতিতে ডুবে থাকা অবস্থায় তাকে পা‌ওয়া যায় । স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে- সকালে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় বালতিতে পানি ভর্তি করে রাখেন। শিশুটির পরিবারের অজান্তে বালতির ভেতরে মাথা ডুবে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। 

আরও পড়ুন: পেঁয়াজের জরুরি আমদানি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফ হোসেন বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ সাধারণ ডায়েরি বা অভিযোগ দেয়নি। 


একাত্তর/এসি

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর