রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২২ মে ২০২৩, ০৪:১১ পিএম

রাজবাড়ীতে আলাদা দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কালুখালী উপজেলার কমরপুর গ্রামের শেফালী বেগম (৩২) এবং সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের মজের শেখের ছেলে বিজয় শেখ (১৬)। 

এদের মধ্যে গৃহবধূ শেফালি বেগম মারা গেছেন ভেজা হাতে টেলিভিশনের সুইস খুলতে গিয়ে নিহত হয়েছেন।   

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোসল শেষে বাড়ি ফিরে ভেজা হাতে টেলিভিশনের সুইচ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যায় শেফালীর শরীর। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পৌঁছানোর আগেই ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। 

এদিকে রাজবাড়ী উপজেলার বিলনয়াবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয় কলেজ ছাত্র বিজয় শেখ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একাত্তর/আরবি

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর