আট মামলায় জামিন পেলেন ইমরান খান

আপডেট : ২৩ মে ২০২৩, ০১:৪৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে আট মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। মঙ্গলবার সকালে ইমরান খানের আবেদনের শুনানি শেষে আদালত ৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করে।

এর আগে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ১৯ কোটি পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন। ইসলামাবাদের একটি আদালত থেকে সুরক্ষামূলক এমন জামিন পেয়েছেন তিনি। স্বামী ইমরান খানের সঙ্গে একসঙ্গেই ইসলামাবাদের আদালতে আসনে। 

মামলায় জামিন শুনানির আগে সকালে ইসলামাবাদ আদালতে পৌঁছান পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। শুনানি শেষে বিচারক মুহাম্মদ বশির তার জামিন মঞ্জুর করেন এবং তাঁকে পাঁচ লাখ টাকার জামিন মুচলেকা জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।

জামিন আদেশে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার পিটিআই প্রধান ইমরান খান দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোতে হাজিরা দিতে পারেন। আগের দিনই ইমরান খান বলেন, আদালতে হাজিরা দেয়ার সময় তাঁকে গ্রেপ্তারের সম্ভাবনা ৮০ শতাংশ। তবে জমিন শুনানি শেষে তেমন কিছু ঘটেনি। ইমরান নির্বিঘ্নেই আদালত চত্বর ছেড়ে গেছেন।  

আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে: তাপস

এর আগে আট মামলায় ইমরান খানের বিরুদ্ধে সমন জারি করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। ১৯ মে রাতে এনএবির দুই সদস্যের একটি দল পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকায় ইমরানের বাসভবনে যায়। সেখানে পিটিআই চেয়ারম্যানের আইনি দলের সদস্যদের কাছে সমন হস্তান্তর করা হয়। 

ইমরান খানকে গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা-এনএবি আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এর সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে উত্তাল হয়ে উঠে পাকিস্তানের রাজনীতি। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেয়া হয়।


একাত্তর/আরবিএস 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর