পাঁচ বছর পর সম্পর্কে ফিরছে সৌদি-কানাডা, খুলছে দূতাবাস

আপডেট : ২৫ মে ২০২৩, ১২:০৪ পিএম

দীর্ঘ পাঁচ বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চলেছে সৌদি আরব ও কানাডা। নতুন করে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছে দেশ দু'টি। 

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) বুধবার এই সিদ্ধান্ত ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নভেম্বরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

জিএসির বিবৃতি থেকে জানা যায়, সে সময় এ দুই নেতা কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা করেছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এপেক অনানুষ্ঠানিক বৈঠকে দু’দেশের শীর্ষ নেতাদের আলোচনার ভিত্তিতে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করবে কানাডা ও সৌদি আরব।

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আগের পর্যায়ে ফিরিয়ে নিতে রিয়াদে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করেছে কানাডা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একই ধরনের বিবৃতি দিয়ে টুইট করেছে।

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জিন-ফিলিপ লিন্টোকে এরইমধ্যে মধ্যপ্রাচ্যে কানাডার নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, মানবাধিকার ও কূটনৈতিক দ্বন্দ্বের জেরে ২০১৮ সালে সৌদি সরকার কানাডার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল এবং ঘোষণা করেছিল, কানাডার সাথে সমস্ত নতুন বাণিজ্য ও বিনিয়োগ লেনদেন স্থগিত করছে রিয়াদ।  


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর