ইউপি সদস্যের মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে ফেনসিডিল

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:১১ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে এক ইউপি সদস্যের মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ও সিটের ভিতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ইউপি সদস্য হারুন-অর-রশিদের বাড়িতে এই ফেনসিডিল উদ্ধারের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হারুন ও তার সহযোগী রুবেল মিয়া পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়িতে থাকা একটি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক ও সিটের ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই মোটরবাইকটি জব্দ করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারি থানায় ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার সহযোগী রুবেল মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় বলেও জানায় পুলিশ।

মামলার আসামিরা হলেন মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ইউপি সদস্য হারুন অর রশিদ (৪৬) ও একই ইউনিয়নের ডাকুর খামার এলাকার মহুবর রহমানের ছেলে রুবেল মিয়া (২৪)। 

আরও পড়ুন: রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পলাতক মাদক ব্যবসায়ী ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/জো

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক যুবককে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয় গ্রামবাসীদের...
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর