জামালপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:৫১ পিএম

জামালপুরের ইসলামপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর বড় মসজিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসলিমা (৪) চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর বড় মসজিদপাড়া এলাকার মুজিবর শেখের মেয়ে।

পুলিশ জানায়, দুপুরে ডিগ্রীরচর বড় মসজিদ পাড়া এলাকায় বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক শিশু মুসলিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এরপর ইজিবাইকের চালককে আটক করে স্থানীয়রা।

আরও পড়ুন: পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ইজিবাইক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


একাত্তর/জো 

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর