পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:১৯ পিএম

মাদারীপুর জেলার শিবচরে বাড়ির পাশের পাটক্ষেতে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিপি বেগম ওই এলাকার নূর হাবিব মাদবরের স্ত্রী। 

নিহত গৃহবধূর পরিবার জানায়, সকালে পাটশাক তুলতে বাড়ির পাশের একটি ক্ষেতে যান লিপি বেগম। এসময় ওই ক্ষেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি ক্ষেতেই লুটিয়ে পড়েন। এদিকে শাক তুলে ফিরতে দেরি হচ্ছে দেখে লিপি বেগমের মেয়ে তাকে খুঁজতে ক্ষেতে গেলে সেখানে তার জড়িয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে অন্যান্যরা গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উল্লাপাড়ায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর