বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, তিনজন আহত

আপডেট : ২৮ মে ২০২৩, ০১:২৯ পিএম

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নারী ঝর্ণা আক্তার সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী। আহতরা হলেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী জুয়েল হোসেন ও অজ্ঞাত পরিচয়ের নারী ও শিশু। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। এসময়  ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক রামগতি থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। 

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুমি মারা যান। গুরুতর আহত এক নারী ও শিশুসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পড়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। 

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে, দুই যাত্রী নিহত

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 


একাত্তর/জো

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর