মণিপুরে সংঘর্ষে ৪০ কুকি সন্ত্রাসী নিহত: মুখ্যমন্ত্রী

আপডেট : ২৯ মে ২০২৩, ১০:৫৩ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন সন্দেহভাজন কুকি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

রোববার তিনি সাংবাদিকদের জানান, গত দুইদিনের সহিংসতায় দুই পুলিশ সদস্যেরও মৃত্যু হয়েছে। 

সংখ্যাগরিষ্ঠ মেইতেই উপজাতির জন্য কোটা সুবিধা বাড়ানোর ইস্যুতে রাজ্যটিতে গত ৩ মে জাতিগত সহিংসতার সূত্রপাত হয়। 

মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। তারা বাড়িঘর পুড়িয়ে দেয়ার জন্য অনেক গ্রামে এসেছিল। 

তিনি আরও বলেন, ‘আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া শুরু করেছি। আমরা রিপোর্ট পেয়েছি প্রায় ৪০ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে’। 

বাংলাদেশ, চীন এবং মায়ানমার দ্বারা বেষ্টিত উত্তর-পূর্ব ভারতের দূরবর্তী রাজ্যগুলোতে দীর্ঘকাল ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

প্রায় ৩২ লাখ বাসিন্দা নিয়ে গঠিত মণিপুর রাজ্যে নয়াদিল্লি থেকে আধাসামরিক এবং সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। 

হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং খ্রিস্টানপ্রধান কুকি উপজাতির মধ্যে লড়াইয়ের পর সেখানে কারফিউ জারি করা হয়। কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

নিহতদের বেশিরভাগই কুকি সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। তাদের কিছু গ্রাম এবং গির্জা মেইতেই জনতা ধ্বংস করেছে। কিন্তু কিছু জায়গায় কুকিরাও মেইতেইদের লক্ষ্যবস্তু করেছে।

আরও পড়ুন: তুরস্কের মসনদে আবারও এরদোগান

মেইতেইদেরকে সরকারী চাকরির গ্যারান্টিযুক্ত কোটা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার সম্ভাবনায় কুকি সম্প্রদায় বিক্ষোভ শুরু করলে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। 

কুকি এবং অন্যান্য উপজাতীয় গোষ্ঠীগুলোর জন্য বর্তমানে সংরক্ষিত এলাকায় মেইতেইদের জমি অধিগ্রহণের অনুমতি দেয়া হতে পারে, সেই আশঙ্কাও কুকিদের মধ্যে বিরাজ করছে। 


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর