অজ্ঞান পার্টির মূল হোতা গ্রেপ্তার

আপডেট : ২৯ মে ২০২৩, ০৫:১৯ পিএম

পঞ্চগড়ে এক অজ্ঞান পার্টি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পঞ্চগড় পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা। এর আগে ২৬ মে রাতে সদরের জগদল বাজার (১নং অমরখানা ইউনিয়ন) এলাকায় মাসুদ রানার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বড় একটি অজ্ঞান পার্টির চক্র জেলার বিভিন্ন এলাকার চুরির কাজ করে আসছিল। দু’দিন আগেও জগদল এলাকার একটি বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা চুরি করে অভিযুক্তরা।

মামলার অভিযোগের পর বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, চোর চক্রের মূল হোতা জগদল বাজার এলাকার তাজুল ইসলাম ওরফে তাইজি (৩২) ও দশমাইল বাজার মুহুরীজোত এলাকার হাসান (৩০)।

আটকের পর অভিযুক্ত তাজুলের দেয়া তথ্যে চুরি যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বাদি মাসুদ রানাসহ পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমাতে যায়। এর মাঝে চোর চক্রের সদস্যরা বাড়িতে প্রবেশ করে দুই লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।

সকালে জমির দলিলপত্র ও কাপড়-চোপড় বাড়ির আঙ্গিনায় পড়ে থাকতে দেখা যায়।

রোববার পঞ্চগড় সদর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মাসুদ রানা বাদি হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কর্ণফুলীতে পাচারের সময় তেলসহ ট্যাংকার জব্দ

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানের নেতৃত্বে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও সাব ইন্সপেক্টর শহিদ ও সামসুজ্জামান পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর