অবৈধভাবে পাচার করার সময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে ছয় হাজার ১৫০ লিটার তেলসহ একটি অয়েল ট্যাংকার জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার সকালে নদীর ১২ নাম্বার ঘাট থেকে এমভি ওয়াটার পাওয়ার নামের ট্যাংকারটি ধাওয়া করে আটক করায়। তবে পালিয়ে গেছেন এর মাঝিমল্লারা।
লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, গোপন খবরে এই অভিযান চালানো হয়। ট্যাংকারটিকে ধরতে আগে থেকে কর্ণফুলীর মোহনায় টহলে ছিলো কোস্টগার্ডের জাহাজ পোর্টে গ্রান্ডে। সেটি থেকে অয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দিলে পালিয়ে ১২ নাম্বার ঘাট এলাকার দিকে সরে যায়। পরে কোস্টগার্ডের মেটাল শার্ক স্পিডবোট দিয়ে তাদের ধাওয়া করে তীরের কাছাকাছি গিয়ে তেল ও ট্যাংকারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে সেখানে থাকা সাত ব্যারেল ডিজেল ও ২৩ ব্যারেল কালো তেল জব্দ করা হয়।
কর্ণফুলী নদী ও বন্দরের বহিনোঙরে তেল পাচারকারী চক্র রয়েছে জানিয়ে কোস্টগার্ড কর্মকর্তা জানান, চক্রগুলোকে ধরতে তালিকা তৈরির কাজ চলছে।
একাত্তর/এসি
