সিলেটে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ৩০ মে ২০২৩, ০৪:০৩ পিএম

সিলেটের কানাইঘাটে চিকিৎসার জন্য কবিরাজের সন্ধান দেওয়ার কথা বলে এক নারীকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকে জেলার কানাইঘাট উপজেলার পুরানফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার নন্দিরাই গ্রামের দুদু মিয়া (৩৬), বীরদল ভাড়ারীফৌদ গ্রামের হেলাল আহমদ (৩৮), বড়দেশ সরদারীপাড়া গ্রামের ফরহাদ (৩৫), বীরদল আগফৌদ গ্রামের আব্দুল করিম ও বীরদল ছোটফৌদ গ্রামের জুবের আহমদ (২৪)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মো. সেলিম জানান, ভিকটিমের সঙ্গে দুদু মিয়ার পরিচয় ছিল। তিনি ঘটনার দিন ওই নারীর শিশু সন্তানকে কবিরাজের কাছে দেখানের কথা বলে কৌশলে বাড়িতে ডেকে নেন।

কিন্তু কবিরাজের কাছে না নিয়ে কৌশলে তিনি কানাইঘাটের বীরদল বাজার এলাকায় ওই নারীকে নিয়ে ঘুরতে থাকেন। রাত সাড়ে ১০ টার দিকে বীরদল বাজারে থাকা লোকজনের সন্দেহ হয়। এতে দুদু মিয়ার ফোনে তার সহযোগী আব্দুল করিমকে ডেকে এনে ওই নারীকে বীরদল খালোমুরা বাজারে নিয়ে আসেন।

এতেও সন্দেহ হলে স্থানীয় কিছু লোকজনের তাদের আটক করেন। পরে রাত ১১টার দিকে স্থানীয় লোকজন কানাইঘাট বাজারে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ওই নারীকে রিকশায় তুলে দেন। এ সময় ভিকটিমের পিছু নেয় দুদু মিয়া ও আব্দুল করিম। এক পর্যায় পুরানফৌদ কবরস্থানের সামনে ভিকটিমের রিকশা আসা মাত্রই হেলাল আহমদ ও ফরহাদ আহমদ রিকশার গতিরোধ করে এবং তাকে পুরানফৌদ গ্রামে একটি পুকুরঘাটে ধর্ষণ করে। এতে আহত ভিকটিমের চিৎকারে তার পালিয়ে যান। পরে লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: র‌্যাব হেফাজতের নারীর মৃত্যু: জেসমিন ও বাদির অর্থ লেনদেনের চিরকুট তদন্ত কমিটির হাতে

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. গোলাম দস্তগীর আহমেদ জানান, গ্রেপ্তারদের দুপুরে দুপুরে জবানবন্দি গ্রহণের জন্য সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেওয়া হয়েছে। 

নির্যাতনের শিকার নারীকে পুলিশ হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর