চিড়িয়াখানার হরিণ খেয়ে ফেলার পর আটক এক

আপডেট : ৩০ মে ২০২৩, ০৫:৩৫ পিএম

শেরপুরের মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি জবাই করে কয়েকজনে মিলে ভাগাভাগি করে খেয়ে ফেলার পর একজনকে আটক করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে মৃত হরিণের চামড়া। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতে বাদশা মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। এরপর তার পুকুর থেকেই উদ্ধার করা হয় মৃত হরিণের চামড়া। মঙ্গলবার বাদশা মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

হরিণ খাওয়ার ঘটনায় বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ একটি মামলা করেন। ওই মামলায় বাদশা মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হরিণ চুরির পর জবাই করে মাংস ভাগাভাগির ঘটনায় সাত থেকে আট জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।

বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানার ভেতরে দুইটি হরিণ ছিল। কিছুদিন আগে পার্কের ভেতরেই একটি মরদেহের অংশ বিশেষ পাওয়া যায় । তখন ধারণা করা হয়েছিল ওই হরিণটি শেয়াল খেয়েছে। 

কিন্তু সোমবারের ঘটনার পর বন বিভাগের কর্মকর্তাদের মনে সন্দেহ সৃষ্টি হওয়ায় তদন্তে নামেন তারা। এর পরই বেরিয়ে আসে আসল রহস্য।   

আরও পড়ুন: সিলেটে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চিড়িয়াখানায় থাকা একটিমাত্র চিত্রা হরিণটি গত রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত মিলে চুরি করে। এর পর জবাই করে ভাগ-বাটোয়ারা করে নেয়। 

‘সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামেন এবং উপজেলার বাতকুচি বাজার থেকে বাদশা মিয়াকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকারোক্তি অনুযায়ী বাদশা মিয়ার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।’ 


একাত্তর/আরবি 

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর