রাজশাহী নগরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২৩, ১০:৫৫ পিএম

রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হেতেমখাঁ এলাকার নিরেন-আসমানি দম্পতির ছেলে নির্ঝর (৯) এবং গোবিন্দ-আঁখি দম্পতির ছেলে অনন্ত (৬)। নির্ঝর এবং অনন্ত খালাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অনন্ত ও নির্ঝরসহ এলাকার কয়েকজন শিশু হেঁতেমখা গোরস্থান পুকুরে গোসল করতে নামে। অনন্ত সাঁতার না জানায় ডুবে যাওয়ার উপক্রম হলে নির্ঝর তাকে বাঁচাতে এগিয়ে যায়। তবে নির্ঝরও ভালো সাঁতার জানতো না। পরে দুইজনই পানি ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত দুই শিশুর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর