শনির চাঁদ থেকে বেরুচ্ছে পানির ফোয়ারা!

আপডেট : ৩১ মে ২০২৩, ০৭:০১ পিএম

পানির অপর নাম জীবন। আবার পানি থেকেই জন্ম নিতে পারে জীবন। আর এ কারণে শনির একটি উপগ্রহে পানির খোঁজ পেয়ে দারুণ উচ্ছসিত বিজ্ঞানী ও গবেষকরা। নতুন প্রজন্মের টেলিস্কোপ জেমস ওয়েব শনি গ্রহের একটি চাঁদে খুঁজে বের করেছে পানির বিশাল ফোয়ারা। 

সম্প্রতি জেমস ওয়েব আবিষ্কার করে শনির ১৪৫ টি উপগ্রহ। এসব উপগ্রহ লক্ষ কিলোমিটারের বেশি দূর থেকে শনির চারপাশে ঘুরছে। এসব উপগ্রহের মধ্যেই একটি নাম এনসেলাডাস। এটি আকারে ছোট হলেও, সেখানে মিলেছে একধিক তথ্য। যা অবাক করছে বিজ্ঞানীদের।

সবচেয়ে বড় তথ্য, সেই এনসেলাডাসে পানির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। টেলিস্কোপেই দেখা গেছে পানির ছবি। এততে অবাক বিজ্ঞানীরা অবাক। পানির ফোয়ারা বেরুচ্ছে সেখান থেকে। আর সেই পানির ফোয়ারার দৈর্ঘ্য কয়েক কিলোমিটার জুড়ে। 

image

পানি ছাড়াও সেখানে পাওয়া গেছে জৈব কণাও। সেখান থেকে মিলতেও পারে প্রাণের সন্ধান। জেমস ওয়েব ছবিটি তুলেছিলো ২০২২ সালেই। ক্যাসিনি মহাকাশযান দেখেছিলো উপগ্রহটি। ক্যাসিনির স্পেকট্রোমিটারে পানির ফোয়ারা থেকে বোঝা যায়, সেখানে থাকতে পারে প্রাণ।

বিজ্ঞানীরা বলছেন, উপগ্রহে পানির ফোয়ারর পাশাপাশি জৈব কণাও ছড়াচ্ছে। এই কণাগুলোতে এমন অনেক জৈবিক ও রাসায়নিক কণা মিশে থাকতে পারে, যেখান থেকে প্রাণের আবিষ্কার করা যায়। জেমস ওয়েব ২০০২২ সালের নভেম্বরে এটির ছবি তোলে, আর ১৭ মে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট তা প্রকাশ করে। এরপরই ছবিগুলো ঘুম কেড়েছে বিশ্বের। 

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের র্বিজ্ঞানী সারাহ ফাগি জানান, টেলিস্কোপে যে দৃশ্য ধরা পড়েছে, তা থেকে বোঝা যাচ্ছে এগুলো বিশালাকার পানির ফোয়ারা। তবে এখনও এ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। 

সূর্যের তাপ এনসেলাডাসের ভূমিতে উপস্থিত তরল বরফ মহাসাগরকে বাষ্পীভূত করে। শনি গ্রহের মাধ্যাকর্ষণ সেই বাষ্পকে বাইরের দিকে টানে। তারপর প্রায়ই চাঁদের পৃষ্ঠ থেকে এই ধরনের ফোয়ারা বের হতে দেখা যায় বলে মনে করছেন বিজ্ঞানীরা।


একাত্তর/এআর

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পানি শোধনাগার বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ইসনা' দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য...
আর কিছুক্ষণ পর আকাশে জ্যোতি ছড়াতে চলেছে এ বছরের সবচেয়ে বড় চাঁদ। চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়।
সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর