৫২তম বাজেট প্রস্তাব শুরু করেছেন অর্থমন্ত্রী

আপডেট : ০১ জুন ২০২৩, ০৫:০৬ পিএম

আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাবনা শুরু করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। 

বৃহস্পতিবার দুপুর তিনটায় জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। প্রস্তাবিত বাজেটে যে ব্যয় ধরা হয়েছে তা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৫ শতাংশ বেশি।  

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। বাজেট ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। 

মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে আটকে রাখার প্রস্তাব রয়েছে অর্থমন্ত্রীর। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। 

এই টাকার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

আগামী সংসদ নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আহম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তিন মেয়াদের ১৫তম বাজেট এটি।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল অনুমোদন দেয়া হয়। 

রেওয়াজ অনুযায়ী, ৫২তম বাজেট পেশ করতে লাল ব্রিফকেস হাতে নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী। 


একাত্তর/আরবি 

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর