ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর সব সদস্য সম্মত

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:১৪ পিএম

ইউক্রেনকে সদস্য করতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সব সদস্য রাষ্ট্রের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন জেন্স স্টলটেনবার্গ। 

বৃহস্পতিবার নরওয়ের রাজধানী অসলোয় জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ কথা বলেন ন্যাটো মহাসচিব। খবর: বিবিসি। 

অসলোয় ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর সব সদস্যের সম্মতি রয়েছে। কিন্তু সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপাতত রাশিয়ার আগ্রাসনের মুখে তাদের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, ন্যাটোর সম্প্রসারণে ভেটো দেওয়ার অধিকার নেই মস্কোর।

একই সঙ্গে স্টলটেনবার্গ জানান, অদূর ভবিষ্যতে তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করে সুইডেনের সদস্য হওয়ার পথ পরিষ্কার করবেন তিনি। সুইডেনকে সদস্য করতে বিরোধিতা করেছে হাঙ্গেরি ও তুরস্ক।

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় ফিনল্যান্ড। তবে মূলত তুরস্কের বিরোধিতার কারণে সদস্য হতে পারেনি সুইডেন। জোটটিতে যোগ দিতে সদস্য সব দেশের সম্মতির প্রয়োজন হয়।

‘সন্ত্রাসীদের’ জন্য স্বর্গ হিসেবে সুইডেনকে অ্যাখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তবে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী তোবাইস বিলস্ট্রমের দাবি, ন্যাটো সদস্য হওয়ার ‘সব প্রতিশ্রুতি’ পূরণ করেছে সুইডেন।

আরও পড়ুন: মঞ্চে আছাড় খেয়ে পড়লেন বাইডেন

গত বছর ন্যাটো জোটের সদস্য হতে আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধের কারণে মূলত নীতিতে বদল এনেছিল দেশ দুইটি। কোনও সামরিক জোটে না যাওয়ার নীতি থেকে সরে আসে তারা।  


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর