ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষ, বহু হতাহত

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:২৬ পিএম

ভারতের ওড়িশায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের। এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বেসরকারি একটি সূত্রের দাবি, এ সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। হাসপাতালে নেওয়া হয়েছে ৫৫৭ জনকে। 

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের প্রায় ৪০ কিলোমিটার আগে সোড়ো স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, আহতদের জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষের ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি বেশি থাকায় ট্রেনটির ইঞ্জিন মালগাড়ির ওপর উঠে যায়।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় ট্রেনটির বালেশ্বরে পৌঁছনোর কথা ছিল। তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।

ওড়িশা সরকার জানিয়েছে, প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করছে। আহতের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রচুর বাস ব্যবহার করা হচ্ছে। 

তবে দুর্ঘটনাস্থল প্রত্যন্ত এলাকায় হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছাতেও সময় লেগেছে। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরাই উদ্ধারকাজ শুরু করেন।

এদিকে রেল কর্তৃপক্ষের মুখপাত্র অমিতাভ শর্মার বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মালবাহী ট্রেনটির সাথে সংঘর্ষের পর করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি বিপরীত দিকের রেললাইনে গিয়ে পড়ে। 

এতে সেই লাইন দিয়ে আসা হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি ওই বগিগুলোর ওপর দিয়ে চলে যায়। ফলে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩-৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

সূত্রের দাবি, করমণ্ডল এক্সপ্রেসে অনেক যাত্রী চেন্নাইগামী বিভিন্ন রোগী। ট্রেনে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের অনেক রোগী ও তাদের স্বজনরা থাকতে পারেন। তবে এই মুহূর্তে তাদের কোনো তথ্য পাওয়া যায়নি।

image


আরও পড়ুন: বিশ্বে ‘নতুন ভারসাম্য’ প্রতিষ্ঠার ডাক দিলো ব্রিকস

সিগনালিংয়ের কোনও সমস্যার জের নাকি কারোর গাফিলতির জেরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে ৫-৬ জন সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে, এ দুর্ঘটনায় খবরাখবরের জন্য হেল্পলাইন খুলেছে রেল কর্তৃপক্ষ। হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭, খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯, বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২, শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬।


একাত্তর/এসজে/এসি

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর