‘অশ্লীলতা ও সহিংসতার’ দায়ে ইউটাহর স্কুলে বাইবেল নিষিদ্ধ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১০:৫৪ এএম

‘অশ্লীলতা এবং সহিংসতা’ থাকার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের একটি স্কুল জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বাইবেল নিষিদ্ধ করা হয়েছে। 

শনিবার বিবিসি জানায়, কিং জেমস বাইবেলে শিশুদের জন্য অনুপযুক্ত উপাদান রয়েছে বলে একজন অভিভাবকের অভিযোগের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইউটাহর রিপাবলিকান সরকার ২০২২ সালে স্কুল থেকে ‘পর্নোগ্রাফিক বা অশ্লীল’ বই নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করেছে।

এখন অবধি নিষিদ্ধ করা বেশিরভাগ বই যৌনাচার অভ্যাস এবং যৌন পরিচয়ের মতো বিষয়গুলোর সাথে সম্পর্কিত৷

সমকামী অধিকার এবং জাতিগত পরিচয়ের মত বিতর্কিত বিষয়গুলোতে শিক্ষা নিষিদ্ধ করার জন্য রাজ্যগুলোতে মার্কিন রক্ষণশীলদের বৃহত্তর প্রচেষ্টা রয়েছে। টেক্সাস, ফ্লোরিডা, মিসৌরি এবং সাউথ ক্যারোলাইনায় আপত্তিকর বলে মনে করা কিছু বইয়ের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। 

এছাড়াও কিছু উদারপন্থী রাজ্য কিছু কিছু স্কুল এবং লাইব্রেরিতে জাতিগতভাবে আপত্তিকর বিষয়বস্তুর উল্লেখ করে কিছু বই নিষিদ্ধ করেছে।

২০২২ সালের ডিসেম্বরে দায়ের করা একটি অভিযোগের পরে ইউটাহর সল্ট লেক সিটির উত্তরে ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট এই সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছে। 

কর্মকর্তারা বলছেন যে, তারা ইতোমধ্যেই লাইব্রেরি থেকে বাইবেলের সাত বা আটটি কপি সরিয়ে ফেলেছে, উল্লেখ করে যে পাঠ্যটি কখনও ছাত্রদের পাঠ্যক্রমের অংশ ছিল না। 

যদিও, কমিটি তার যুক্তি বা কোন অনুচ্ছেদে ‘অশ্লীলতা বা সহিংসতা’ রয়েছে তা বিস্তারিত জানায়নি।

সল্টলেক ট্রিবিউন সংবাদপত্রের মতে, যে অভিভাবক অভিযোগ করেছিলেন ২০২২ সালের বই-নিষেধাজ্ঞা আইনকে উল্লেখ করে তিনি বলেছিলেন, কিং জেমস বাইবেলে ‘অপ্রাপ্তবয়স্কদের জন্য কোনও গুরুত্বপূর্ণ মূল্যবোধ নেই’ কারণ এটি তাদের নতুন সংজ্ঞা অনুসারে অশ্লীল।

আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮০, আহত ৯ শতাধিক

ইউটাহ রাজ্যের যেই আইনপ্রণেতা আইনটি লিখেছিলেন তিনি এর আগে বাইবেল অপসারণের অনুরোধটিকে ‘বিদ্রূপ’ হিসাবে খারিজ করে দেন। 

তবে ছোট বাচ্চাদের জন্য এটিকে ‘চ্যালেঞ্জিং পঠন’ বলার পরে এই সপ্তাহে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর