ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৫২ এএম

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে নেমে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তাৎক্ষণিভাবে নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ১২’র আশপাশে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিলো জিন্সের প্যান্ট।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিন কাসেম জানান, সকালে ধানমন্ডি লেকের ৭ নম্বর রোডের পাশে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতির মরদেহ উদ্ধার

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শার্ট ও জুতা খুলে লেকের পানিতে গোসল করতে নেমেছিল ওই কিশোর। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর