বিশ্বের সব হায়েনাদের যেভাবে হারিয়ে দিলেন এরদোয়ান

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৬:০৬ পিএম

বিশ্বের সব হায়েনাকে পরাজিত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এমন মন্তব্য রাজনীতি বিশ্লেষক ডাক্তার আমিরা আবু ফতুহের। 

মিডল ইস্ট মনিটরে এক নিবন্ধে তিনি বলেন, পশ্চিমা অধিকাংশ রাজনীতিক এবং গণমাধ্যম এরদোয়ানকে উৎখাতে এক হয়েছিলো। কিন্তু তুর্কি জনগণ তাদের হতাশ করেছেন। 

সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এমনটা হয়। সারাবিশ্বের মানুষ তাকিয়ে থাকে। রাত জেগে অপেক্ষা করে, কে হচ্ছেন পরর্বতী প্রেসিডেন্ট তা জানতে। 

বুঝতে চান তার আমলে কেমন চলবে বৈশ্বিক পরিস্থিতি। গণমাধ্যমও ব্যস্ত থাকে সে খবর পৌঁছে দিতে। প্রথমবার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এমনটা ঘোটলো। 

মাসজুড়ে পুরোবিশ্ব ব্যস্ত ছিলো দেশটির নির্বাচন নিয়ে। এ নির্বাচন শুধু তুরস্কে সীমাবদ্ধ ছিলো না। ফলাফল পাল্টে দিতে পারতো পুরো আঞ্চলের চিত্র। 

যার কারণে অধিকাংশ পশ্চিমা রাষ্ট্র তুরস্কের নির্বাচনে যুক্ত হয়। বড় ভূমিকা রাখে ভোটযুদ্ধে। সহযোগিতা করে প্রবাসী তুর্কিদের ভোট দেয়ায়।

পশ্চিমা প্রভাবশালী গণমাধ্যমগুলো তুর্কি বিরোধীদলের পক্ষ নেয়। বিসর্জন দেয় পেশাদারিত্ব, নিরপেক্ষতা। পরিণত হয় প্রেসিডেন্ট পদপ্রার্থী কামাল কিলিচদারওলুর মিডিয়া টিমে। 

তারা কিলিচদারওলুকে সর্বশক্তি দিয়ে সমর্থন করে। জঘন্য-নিষ্ঠুরভাবে আক্রমণ করে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে।

পশ্চিমা গণমাধ্যম এরদোয়ানকে অত্যাচারী একনায়ক আখ্যা দেয়। অবশ্যই তাকে হটাতে হবে বলে প্রচারণা চালায়। ইকনোমিস্ট শিরোনাম করে, এরদোয়ানকে অবশ্যই যেতে হবে। 

বিবিসি জানায়, এরদোয়ান জয়ী হলে তুরস্ক ইসলামপন্থী এবং অন্ধকারে পতিত হবে। জার্মানির ডের স্পিগেল সিংহাসনে বসা এরদোয়ানের ছবির উপরে ভাঙা অর্ধেক চাঁদের ছবি প্রকাশ করে।

ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ফিনান্সিয়াল টাইমস, লে-ফিগারো, টেলিগ্রাফ, সানডে মেইল, সিএএনসহ অধিকাংশ গণমাধ্যম মিথ্যা এবং অপেশাদারিত্বের কুয়ায় পতিত হয়। 

তাদের প্রত্যেকের আলাদা আদর্শ থাকলেও এরদোয়ানকে উৎখাতে এক জোট হয়েছিলো। 

সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পরিচালিত ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর ভোটের মাধ্যমে এরদোয়ানকে হারানোর এটাই ছিলো তাদের শেষ সুযোগ।

আরও পড়ুন: ২০ মিনিটের মধ্যে তিন ট্রেনের দুই সংঘর্ষ!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার নির্বাচনী প্রচারণায় তুরস্কের বিরোধীদলকে শক্তিশালী করার এবং এরদোয়ানকে উৎখাতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

অনেক পশ্চিমা রাজনীতিক বলেছিলেন, এ নির্বাচনে এরদোয়ানের অধ্যায়ের সমাপ্তি ঘটবে। কিন্তু তুর্কি জনগণ তাদের হতাশ করেছেন। 

২০২৮ সাল পর্যন্ত এরদোয়ানকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন তারা। এখন এরদোয়ানের নতুন মেয়াদে বিরোধীদের পরিকল্পনা কি, কি ষড়যন্ত্র করতে পারে তারা? থাকছে পরের পর্বে।


একাত্তর/আরবিএস   

স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর