মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খোঁজে একট্টা পাকিস্তান, সৌদি, তুরস্ক ও মিশর

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিশেষ বৈঠকে মিলিত হন। এ বৈঠকের মূল লক্ষ্য ছিল অঞ্চলে একটি ‘দ্রুত এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চিরতরে বন্ধ করা।

শান্তি প্রতিষ্ঠায় চার দেশের জোট: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, মিশরের বদর আবদেলাতি এবং তুরস্কের হাকান ফিদান ইসলামাবাদে পৌঁছান। চার দেশের এই শীর্ষ কূটনীতিকরা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার বিষয়ে একমত হন।

ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি ভিডিও বার্তায় জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ওপর দেশগুলো আস্থা জানিয়েছে। ইসলামাবাদে সম্ভাব্য মার্কিন-ইরান আলোচনার বিষয়ে চীনও পূর্ণ সমর্থন জানিয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে আলোচনা: বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং যুদ্ধের নেতিবাচক প্রভাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসহাক দার গত শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও কথা বলেন এবং সব হামলা ও শত্রুতা বন্ধ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, স্থায়ী শান্তির জন্য সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ।

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীতে পাকিস্তানের জন্য বিশেষ সুবিধা:
যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হলেও, পাকিস্তানের জন্য একটি ইতিবাচক খবর মিলেছে। ইসহাক দার জানিয়েছেন, ইরান প্রতিদিন পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিতে সম্মত হয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রতিদিন দুটি করে পাকিস্তানি জাহাজ এই কৌশলগত জলপথটি ব্যবহার করতে পারবে। ইরান সরকারের এই পদক্ষেপকে শান্তির পথে একটি গঠনমূলক সংকেত হিসেবে দেখছে ইসলামাবাদ।

ছবি: সংগৃহীত
মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা:
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান বনাম মার্কিন-ইসরায়েল যুদ্ধে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ইসলামাবাদ প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করছে। একদিকে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম ও মুদ্রাস্ফীতি বাড়ছে, অন্যদিকে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা যুদ্ধের সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে।

তথ্যসূত্র: আরব নিউজ ও দ্য ডন

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর