বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো চার লেনের সেতু

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৯:২৫ পিএম

ভারতের বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন একটি চার লেনের সেতু আজ সন্ধ্যায় ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হঠাৎ করেই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি। 

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ২০১৪ সালে সেতুটির উদ্বোধন করেছিলেন। এটি সুলতানগঞ্জ এবং খাগরিয়া জেলাকে সংযুক্ত করেছে।

নির্মাণাধীন সেতুটির নদীতে ভেঙে পড়ার সেই দৃশ্য ধরা পড়ে স্থানীয়দের ধারণ করা ভিডিওতে। যা এরইমধ্যে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়েছে।

তবে বিহার সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ক্ষয়ক্ষতির বিষয়টি বোঝা যাবে।

এর আগে গত ডিসেম্বরে বেগুসরাই জেলার বুড়ি গন্ডক নদীতে একইভাবে একটি সেতু ভেঙে পড়ে।  

এসব ঘটনায় বিহার সরকারের নানা প্রকল্প ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। তারা বলছে, প্রকল্প দুর্নীতির কারণেই বারবার একই ঘটনা ঘটছে।

 

একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর