কোনো চাপের কাছে মাথা নত করবো না: শেখ হাসিনা

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৯:২৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি বিদেশি যত চাপই আসুক, দেশের মানুষ কোন চাপের কাছে মাথা নত করবে না। আওয়ামী লীগই দেশের মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করবে। বিদেশিদের পরামর্শে লাফিয়ে লাভ নেই। তারা ক্ষমতায় বসিয়ে দেবে না। 

বুধবার বিকেলে, ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনির্বাচিত কেউ ক্ষমতায় আসতে পারবে না। উচ্চ আদালতের এই রায় মানুষকে সুরক্ষা দিয়েছে। যার ভোট সে দেবে। 

মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয় নি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।’

কোন গণতান্ত্রিক ধারায় বিএনপির জন্ম-এ প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, জিয়া ক্ষমতায় এসে সংবিধানের কবর রচনা করে। উর্দি পড়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে। আর উর্দি খুলে রাজনীতি করার খায়েসে হ্যাঁ না ভোটের মাধ্যমে নির্বাচনের নামে প্রহসন করেছে। হত্যার রাজনীতি, ভোট কারচুপি, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে জিয়াউর রহমান।

image

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তো ভোট চোর না৷ তারা তো ভোট ডাকাত৷ তারা গণতন্ত্রও জানে না, তাদের গণতন্ত্র কারফিউ গণতন্ত্র৷ বিএনপি জ্বালাও পোড়াও করলে আমেরিকার ভিসা পাবে না। যত আন্দোলন সংগ্রাম করুক, সমস্যা নাই।

বাইরের কোনো শক্তি বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি মনে করে কেউ তাদের নাগরদোলায় করে ক্ষমতায় বসাবে, কিন্তু বসাবে না। বাইরেও কেউ ক্ষমতায় বসায় না, ব্যবহার করে মাত্র। ক্ষমতায় বসায় একমাত্র জনগণ।

বিএনপির দুঃশাসন, সন্ত্রাস দেশের মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কারচুপির নির্বাচন বিএনপির সৃষ্টি।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী 

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি আর ভুয়া ভোটার তৈরি করে ক্ষমতা দখলের চেষ্টা এবং দুই দুইবার ভোট চুরির অপরাধে খালেদা জিয়ার বিদায় নিতে হয়েছে। বিএনপি আজকে ভোটের কথা বলে, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কত ভোট পেয়েছিলো।

‘শুনে আমার হাসি পায়, ওরা আবার গণতন্ত্রের কথা কয়। গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার সুরক্ষিত করেছে আওয়ামী লীগ।’ 

শেখ হাসিনা বলেন, মানুষ ভোটের অধিকার নিয়ে এখন সচেতন। সে সচেতনতা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ভোটের অধিকার কেউ কেড়ে নিলে মানুষ তাদের ছেড়ে দেয় না, খালেদা জিয়া তার প্রমাণ। 


একাত্তর/আরবি 

দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর