পেটিকোট ও চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

পেটিকোটের সেলাইয়ের ভেতর এবং ট্রাকের স্পেয়ার চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার রাজধানীর গোপীবাগ এবং সাভারের হেমায়েতপুরের ঈদগাহ কবরস্থান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. আলমগীর (৪০) ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহের মূল সমন্বয়ক মো. শাহজাহান (২৬)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহান টেকনাফের ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ হেমায়েতপুরে তার নিজ ভাড়া বাসায় মজুদ করে থাকেন। পরে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ইয়াবা কারবারিদের কাছে সেই ইয়াবা পাইকারি দামে বিক্রি করেন। 

এদিকে টেকনাফ থেকে দেশের বিভিন্ন জেলায় পণ্য পরিবহনের সুবিধার্থে টেকনাফের বিভিন্ন ইয়াবা কারবারিদের সাথে ট্রাকচালক আলমগীরের সখ্য গড়ে ওঠে। টেকনাফের বিভিন্ন ইয়াবা কারবারিদের নির্দেশ মোতাবেক বিভিন্ন জেলায় ইয়াবা পৌঁছে দেয়ায় ছিল তার মূল কাজ। এ কাজের জন্য প্রতি ট্রিপে সে এক থেকে দুই লাখ টাকা পেত।

উত্তরাঞ্চলের কয়েকজন মাদক কারবারি হেমায়েতপুরে অবস্থানরত শাহজাহানের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করবে, এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজাহানের বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

শাহজাহান টেকনাফ থেকে ইয়াবার একটি চালান আলমগীরের মাধ্যমে সংগ্রহ করবে, এই তথ্যের ভিত্তিতে গোপীবাগে আলমগীরের ট্রাক আটকে তাকে আটক করা হয় ও ট্রাকের স্পেয়ার চাকার টিউবের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আলমগীরের দেয়া তথ্যমতে হেমায়েতপুরে শাহজাহানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পেটিকোটে সেলাই করা অবস্থায় ১৫ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বেনাপোলে ককটেল বিস্ফোরণে দেয়াল ধস

জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, নারীদের ব্যবহার করে ইয়াবা পাচারের সুবিধার জন্য তারা এ বিশেষ কৌশল অবলম্বন করে থাকে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম...
চাঁদপুরে তিন হাজার ৮শ’ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।বুধবার বিকেলে গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে (২২) মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে...
নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার লিটন আমীন (২৬)...
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে আট্টাকী ঘোষপাড়া এলাকা থেকে ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রবীর মন্ডল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।   আটক মাদক কারবারি প্রবীর মন্ডল...
শারদীয় দুর্গোৎসবের শেষপ্রান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকা জুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত- ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ার ঐতিহাসিক সেন্ট...
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার আইনি জটিলতা ও...
চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল রাত মানেই যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া নাটকীয়তা, তা আরও একবার হাড়েনাহাড়ে টের পেলো ফুটবলবিশ্ব! দুই গোলে পিছিয়ে পড়ার অবিশ্বাস্য ধাক্কা সামলে নিয়ে দুর্দান্ত এক কামব্যাকের গল্প...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর