চাঁদপুরে ৩৮০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম

চাঁদপুরে তিন হাজার ৮শ’ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার বিকেলে গ্রেপ্তার আল-আমিনের বিরুদ্ধে (২২) মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আল-আমিন খুলনা জেলার রুপসা থানার ইলাইপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো খুলনায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন ও এএসআই তসলিম হোসেন গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।

এসআই শাহরিন হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাতে সংবাদ পেয়ে তারা অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: মৃত্যু সনদ নিয়ে ফেরার পথে বেঁচে ওঠা সেই শিশুর মৃত্যু

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/আরএ

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর