নীলফামারীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন আমীন (২৬) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চামশাপাড়া গ্রামের বাসিন্দা এবং ছাত্রলীগের নিতাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজীব কুমার রায়।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে শনিবার রাতে অভিযানে চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ বিশেষ ভাবে রাখা ৩০ পিস ইয়াবা জব্দসহ অভিযুক্ত লিটন আমীনকে আটক করা হয়।

পরিদর্শক রাজীব কুমার জানান, শনিবার রাতেই লিটনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে। তাকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ২২ বছর পর আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় দুইজনের সাজা

ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তারের বিষয় জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপুর বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার রয়েছি। লোক মুখে শুনেছি নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে। জেলা ছাত্রলীগের নির্দেশে লিটনকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে।


একাত্তর/আরএ

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর